চায়না থেকে বাংলাদেশে পণ্য আনার শিপিং সার্ভিস
শিপিং পদ্ধতি
কোন পথে পণ্য আনবেন
এয়ার কার্গো
বিমানে
- আনুমানিক সময়
- ১২–২০ দিন
- ওয়্যারহাউসে পাঠানোর সময়
- বুকিংয়ের ৭ দিনের মধ্যে
- রেট শুরু
- ৳৭৮০ / কেজি থেকে
সি কার্গো
জাহাজে
- আনুমানিক সময়
- ৩৫–৫৫ দিন
- ওয়্যারহাউসে পাঠানোর সময়
- বুকিংয়ের ৭ দিনের মধ্যে
- রেট শুরু
- ৳১৫০ / কেজি থেকে
হ্যান্ড ক্যারি
হ্যান্ড ক্যারি
- আনুমানিক সময়
- ৩–৭ দিন
- ওয়্যারহাউসে পাঠানোর সময়
- বুকিংয়ের ৩ দিনের মধ্যে
- রেট শুরু
- ৳১,৬০০ / কেজি থেকে
আমাদের সেবা
চায়না থেকে আপনার দরজা পর্যন্ত যা যা করি
গুয়াংজু ওয়্যারহাউস
সাপ্লায়ারের পাঠানো পার্সেল আমাদের চায়না ওয়্যারহাউসে গ্রহণ করা হয়, আর কার্টনের শিপিং মার্ক দেখে চেনা হয় কোনটি আপনার।এয়ার কার্গো, সি কার্গো এবং হ্যান্ড ক্যারি
আপনার পণ্য, সময় আর বাজেট অনুযায়ী শিপিং পদ্ধতি বেছে নিন। প্রতিটির আনুমানিক সময় আর রেট আলাদা।কাস্টমস ক্লিয়ারেন্স
আপনার পক্ষে কাস্টমস ক্লিয়ারেন্সের কাজ আমরা করি। প্রযোজ্য শুল্ক ও কর পাঠানোর আগে নিশ্চিত করে জানানো হয়।ওজন মেপে বিল
ঢাকা ওয়্যারহাউসে ওজন মাপার পর চূড়ান্ত বিল হয়। একাধিকবার মাপা হলে সর্বশেষ মাপা ওজনটাই ধরা হয়।ট্র্যাকিং
বুকিং কোড দিয়ে সাইন ইন ছাড়াই দেখুন চালান এখন কোন ধাপে আছে।সারা দেশে ডেলিভারি
দেশের ৬৪টি জেলার যেকোনো ঠিকানায় হোম ডেলিভারি, অথবা আমাদের অফিস থেকে সংগ্রহ।
প্রক্রিয়া
পাঁচ ধাপে পণ্য আনুন
ধাপ ১: সাইন ইন ও বুকিং
মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করে শিপিং পদ্ধতি, পণ্য আর ডেলিভারির ঠিকানা দিয়ে বুকিং দিন।ধাপ ২: সাপ্লায়ার পাঠায়
সাপ্লায়ার নির্ধারিত সময়ের মধ্যে পণ্য আমাদের গুয়াংজু ওয়্যারহাউসে পাঠায়, প্রতিটি কার্টনে আপনার শিপিং মার্ক লিখে।ধাপ ৩: যাচাই ও পরিবহন
আমাদের টিম বুকিং নিশ্চিত করে, আর পণ্য আপনার বেছে নেওয়া পদ্ধতিতে বাংলাদেশে আসে।ধাপ ৪: ওজন ও বিল
ঢাকা ওয়্যারহাউসে ওজন মেপে চূড়ান্ত বিল (ইনভয়েস) তৈরি হয়।ধাপ ৫: ডেলিভারি
হোম ডেলিভারি, অথবা আমাদের অফিস থেকে সংগ্রহ।
বেছে নেওয়ার আগে
শিপিং পদ্ধতি বেছে নেবেন যেভাবে
- সময়: প্রতিটি পদ্ধতির আনুমানিক সময় ওপরের কার্ডে দেওয়া আছে। এটা আনুমানিক; কাস্টমস বা আবহাওয়ার কারণে কম-বেশি হতে পারে।
- খরচ: রেট পণ্যের ক্যাটাগরি অনুযায়ী আলাদা। শিপিং রেট পাতায় সব ক্যাটাগরি আর পদ্ধতি পাশাপাশি দেখুন।
- শর্ত: কোনো পদ্ধতিতে ন্যূনতম ওজন বা বিশেষ শর্ত থাকলে তা সেই পদ্ধতির পাতায় আর বুকিং ফর্মে লেখা থাকে।
- ঘোষণা: পণ্যে ব্যাটারি, তরল বা কসমেটিকস থাকলে বুকিংয়ের সময় জানাতে হয়।
প্রশ্নোত্তর
শুরু করার আগে যা জানতে চান
চায়না থেকে বাংলাদেশে পণ্য আসতে কত দিন লাগে?
এয়ার কার্গোতে আনুমানিক ১২–২০ দিন, সি কার্গোতে আনুমানিক ৩৫–৫৫ দিন এবং হ্যান্ড ক্যারিতে আনুমানিক ৩–৭ দিন লাগে। এই সময় আনুমানিক; কাস্টমস, আবহাওয়া বা পরিবহনকারীর সময়সূচির কারণে কম-বেশি হতে পারে। বুকিং দেওয়ার সময় যে সময় দেখানো হয়, সেটাই আপনার বুকিংয়ে লেখা থাকে।
প্রতি কেজি শিপিং খরচ কত?
রেট নির্ভর করে পণ্যের ক্যাটাগরি আর শিপিং পদ্ধতির ওপর। এখন এয়ার কার্গোতে প্রতি কেজি ৳৭৮০ থেকে, সি কার্গোতে প্রতি কেজি ৳১৫০ থেকে এবং হ্যান্ড ক্যারিতে প্রতি কেজি ৳১,৬০০ থেকে রেট শুরু। প্রতিটি ক্যাটাগরির রেট আলাদা, শিপিং রেট পাতায় সব একসঙ্গে দেওয়া আছে।
সব ক্যাটাগরির রেট দেখুনচূড়ান্ত বিল কীভাবে ঠিক হয়?
বুকিংয়ের সময় আপনার দেওয়া আনুমানিক ওজন আর ক্যাটাগরির রেট থেকে একটা আনুমানিক খরচ দেখানো হয়। পণ্য ঢাকা ওয়্যারহাউসে পৌঁছালে ওজন মাপা হয়, আর সেই ওজন অনুযায়ী চূড়ান্ত বিল (ইনভয়েস) তৈরি হয়। একাধিকবার মাপা হলে সর্বশেষ মাপা ওজনটাই বিলে ধরা হয়।
রেট ও বিলের নিয়মকাস্টমস ক্লিয়ারেন্স কে করে? শুল্ক কি খরচের মধ্যে ধরা?
আপনার পক্ষে কাস্টমস ক্লিয়ারেন্সের কাজ Dear Logistics করে। আমাদের শর্তাবলি অনুযায়ী প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধের দায়িত্ব প্রেরকের, আর পণ্য পাঠানোর আগে তা নিশ্চিত করে জানানো হয়।
শর্তাবলি পড়ুন