চায়না থেকে বাংলাদেশ শিপিং: সাধারণ প্রশ্ন ও উত্তর
শুরু করা
Dear Logistics কী সেবা দেয়?
চায়না থেকে বাংলাদেশে পণ্য আনার শিপিং সেবা। আপনার সাপ্লায়ার পণ্য আমাদের গুয়াংজু ওয়্যারহাউসে পাঠায়, সেখান থেকে এয়ার কার্গো, সি কার্গো বা হ্যান্ড ক্যারিতে পণ্য বাংলাদেশে আসে। ঢাকা ওয়্যারহাউসে ওজন মাপার পর বিল হয়, তারপর পণ্য আপনার কাছে পৌঁছে দেওয়া হয়।
পুরো প্রক্রিয়া ধাপে ধাপেবুকিং দিতে কি আলাদা অ্যাকাউন্ট খুলতে হয়?
না। আপনার মোবাইল নম্বর দিন, SMS-এ আসা কোড দিয়ে সাইন ইন করুন। প্রথমবার সাইন ইন করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়।
বুকিং দিলেই কি তা নিশ্চিত হয়ে যায়?
না। নতুন বুকিং প্রথমে যাচাইয়ের অপেক্ষায় থাকে। আমাদের টিম শিপিং পদ্ধতি, পণ্যের ক্যাটাগরি, ওজন আর খরচ মিলিয়ে দেখে বুকিংটি নিশ্চিত করে; প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়।
সময় ও খরচ
চায়না থেকে বাংলাদেশে পণ্য আসতে কত দিন লাগে?
এয়ার কার্গোতে আনুমানিক ১২–২০ দিন, সি কার্গোতে আনুমানিক ৩৫–৫৫ দিন এবং হ্যান্ড ক্যারিতে আনুমানিক ৩–৭ দিন লাগে। এই সময় আনুমানিক; কাস্টমস, আবহাওয়া বা পরিবহনকারীর সময়সূচির কারণে কম-বেশি হতে পারে। বুকিং দেওয়ার সময় যে সময় দেখানো হয়, সেটাই আপনার বুকিংয়ে লেখা থাকে।
প্রতি কেজি শিপিং খরচ কত?
রেট নির্ভর করে পণ্যের ক্যাটাগরি আর শিপিং পদ্ধতির ওপর। এখন এয়ার কার্গোতে প্রতি কেজি ৳৭৮০ থেকে, সি কার্গোতে প্রতি কেজি ৳১৫০ থেকে এবং হ্যান্ড ক্যারিতে প্রতি কেজি ৳১,৬০০ থেকে রেট শুরু। প্রতিটি ক্যাটাগরির রেট আলাদা, শিপিং রেট পাতায় সব একসঙ্গে দেওয়া আছে।
সব ক্যাটাগরির রেট দেখুনচূড়ান্ত বিল কীভাবে ঠিক হয়?
বুকিংয়ের সময় আপনার দেওয়া আনুমানিক ওজন আর ক্যাটাগরির রেট থেকে একটা আনুমানিক খরচ দেখানো হয়। পণ্য ঢাকা ওয়্যারহাউসে পৌঁছালে ওজন মাপা হয়, আর সেই ওজন অনুযায়ী চূড়ান্ত বিল (ইনভয়েস) তৈরি হয়। একাধিকবার মাপা হলে সর্বশেষ মাপা ওজনটাই বিলে ধরা হয়।
রেট ও বিলের নিয়মকোন পণ্যের কথা বুকিংয়ের সময় আলাদা করে জানাতে হয়?
পণ্যে ব্যাটারি, তরল (লিকুইড) বা কসমেটিকস থাকলে বুকিং ফর্মে তা জানাতে হয়। এসব পণ্যে বাড়তি সতর্কতা লাগে, আর চূড়ান্ত রেটেও প্রভাব পড়তে পারে।
কাস্টমস ক্লিয়ারেন্স কে করে? শুল্ক কি খরচের মধ্যে ধরা?
আপনার পক্ষে কাস্টমস ক্লিয়ারেন্সের কাজ Dear Logistics করে। আমাদের শর্তাবলি অনুযায়ী প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধের দায়িত্ব প্রেরকের, আর পণ্য পাঠানোর আগে তা নিশ্চিত করে জানানো হয়।
শর্তাবলি পড়ুনচায়না ওয়্যারহাউস
শিপিং মার্ক কী, কোথায় পাব?
শিপিং মার্ক হলো আপনার অ্যাকাউন্টের নিজস্ব কোড, যা দেখে ওয়্যারহাউসে চেনা হয় কার্টনটি আপনার। প্রথম বুকিং দেওয়ার সময় এটা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়, আর পরের সব বুকিংয়ে একই থাকে; সাইন ইন করলে অ্যাকাউন্ট পাতায় আর বুকিং ফর্মে দেখতে পাবেন। প্রতিটি কার্টনে শিপিং মার্কটি স্পষ্ট করে লিখতে সাপ্লায়ারকে বলুন।
শিপিং মার্ক ও ওয়্যারহাউসচায়না ওয়্যারহাউসের ঠিকানা কোথায় পাব?
সাইন ইন করে বুকিং ফর্মে শিপিং পদ্ধতি বেছে নিলে সেই পদ্ধতির ওয়্যারহাউসের ঠিকানা দেখানো হয়, কপি করার বাটনসহ। ঠিকানাটি হুবহু আপনার সাপ্লায়ারকে পাঠান।
বুকিংয়ের পর কত দিনের মধ্যে পণ্য ওয়্যারহাউসে পাঠাতে হবে?
এয়ার কার্গোর বুকিংয়ে ৭ দিনের মধ্যে, সি কার্গোর বুকিংয়ে ৭ দিনের মধ্যে এবং হ্যান্ড ক্যারির বুকিংয়ে ৩ দিনের মধ্যে পণ্য আমাদের চায়না ওয়্যারহাউসে পাঠাতে হবে। সময়টা বুকিং ফর্মে আর আপনার বুকিংয়েও দেখানো হয়।
ওয়্যারহাউসে পাঠানোর নিয়মএকই পণ্যের কয়েকটি পার্সেল কি এক বুকিংয়ে পাঠানো যায়?
হ্যাঁ। প্রতিটি বুকিংয়ে একটি পণ্য থাকে, তবে সেই পণ্য কয়েকটি পার্সেলে আলাদা কুরিয়ারে এলে প্রতিটির ট্র্যাকিং নম্বর একই বুকিংয়ে দিন। আলাদা পণ্যের জন্য আলাদা বুকিং দিন।
ট্র্যাকিং ও ডেলিভারি
চালান কীভাবে ট্র্যাক করব?
ট্র্যাকিং পাতায় আপনার বুকিং কোড লিখুন। সাইন ইন ছাড়াই দেখতে পাবেন চালানটি এখন কোন ধাপে আছে।
চালান ট্র্যাক করুনবাংলাদেশে কোথায় পণ্য ডেলিভারি পাব?
হোম ডেলিভারিতে দেশের ৬৪টি জেলার যেকোনো ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়া হয়; চাইলে আমাদের অফিস থেকেও সংগ্রহ করতে পারেন। ডেলিভারি চার্জ থাকলে তা বুকিং ফর্মে আপনার জেলা বেছে নেওয়ার পর দেখানো হয়।
পণ্য ক্ষতিগ্রস্ত হলে বা হারিয়ে গেলে কী হবে?
আমাদের শর্তাবলি অনুযায়ী ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়া চালানের ক্ষতিপূরণ শিপিং চার্জের ভিত্তিতে হিসাব করা হয়। দাবি জানাতে মূল ইনভয়েস ও সহায়ক প্রমাণ দিতে হবে।
শর্তাবলি পড়ুনপ্রশ্ন থাকলে কীভাবে যোগাযোগ করব?
হটলাইন +8801756437068-এ ফোন করুন, অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেসেজ দিন। ইমেইল: [email protected]।
যোগাযোগের সব মাধ্যম